লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানে দলটির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে একুশে টেলিভিশনের সাবেক প্রোগ্রাম প্রডিউসার ও সাংবাদিক ইসরাফিল শাহিনকে। হামলার একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি লেখেন, “জুলাই জঙ্গি নাহিদ ইসলাম কে লন্ডনে কুত্তার মতো পিটাইছে। পৃথিবীটাই যেন গোপালগঞ্জ।।।”
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেও কটূক্তি করেন ইসরাফিল শাহিন। ওই পোস্টে তিনি লেখেন, “জুলি সোনা দুকক পাইছে। দেশের ভিতর সন্ত্রাসী ও টোকাই নয়ন মানুষগুলোকে কিরকম অমানবিকভাবে মারলো তখন সেটা সন্ত্রাসী কার্যক্রম ছিলো না! আজ হেতের হেডায় ছ্যাত কইরা উঠছে। হেতে এত দুকক পাওয়ার কারন কি???”
ইসরাফিল শাহিন একসময় একুশে টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁকে আর একুশে টেলিভিশনে দেখা যায়নি।
তাঁর ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে একাধিক পোস্ট করেছেন তিনি। সিলেটের সমন্বয়ক মাহদীকে ‘জুলাই জঙ্গী’ আখ্যা দিয়ে গত ৯ অক্টোবর দেওয়া এক পোস্টে ইসরাফিল শাহিন লেখেন, “জুলাই জ'ঙ্গী মাহদীকে (পুরো নাম আহমেদ রেজা হাসান মাহদী, পাসপোর্ট নং A08435001) দেশ ছাড়তে দেয়া হয় নাই। ইমিগ্রেশন স্টপ লিস্টে নাম থাকায় জ্যামাইকা যাবার জন্য এয়ারপোর্টে গেলে তাকে বোর্ডিং করতে না দিয়ে বিমান বন্দর থানায় পাঠানো হয়।
কথা হইলো, ১। দেড় ব্যাটারির এই পোলা দুইদিন পর পর ভিসা ম্যানেজ করে দেশ ছাড়তে চায় কেন? ২। এরকম কতশত জুলাই জ'ঙ্গীর নাম ইতোমধ্যে স্টপ লিস্টে ঢুকসে? সবার ব্যাপারেই কি একই ট্রিটমেন্ট হবে?
জাস্ট ছোট্ট একটা রিমাইন্ডার——তিন দিকে ভারত, এক দিকে বঙ্গোপসাগর।।।”ৎ
গত ১৪ নভেম্বর একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। যাতে লেখা “তিসা-ফারুকী গংদের জুলাই জাদুঘরে ঝুলিয়ে রাখার শেষ ইচ্ছে আমার- অরুণা বিশ্বাস”
গত ১৬ সেপ্টেম্বর দেওয়া আরেক পোস্টে ইসরাফিল শাহিন লেখেন, “আমরা তাহলে জুলাই-২৪ থেকে কোন কোন চরিত্র খুঁজে পেলাম? ১। বিশ্ব বাটপার ইউনূস, ২। ডাস্টবিন শফিক, ৩। গোপাল নাহিদ, ৪। কালাপাঠা হাসনাত, ৫। সার্ভিস মলম, ৬। ছাগল চোর ডার্বি পাটোয়ারী, ৭। টেম্পু আসিফ, ৮। লাগাইন্যা তুষার, ৯। শাউয়া হাদী, ১০। টোকাই মাসউদ। এগুলো লোকের কথা। আপনারা আর কে কী জানেন?”
নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময়ে পোস্ট
গত ১৮ আগস্ট এক পোস্টে ইসরাফিল শাহিন নিজেকে আওয়ামী লীগের সমর্থক পরিচয় দিয়ে লেখেন, “আওয়ামী লীগ যদি পরিবর্তন হয় তাহলে আমি নিজেই আওয়ামী লীগের সমর্থন করবো না। আওয়ামী লীগ আওয়ামী লীগের মতই থাকতে হবে এটাই তার পরিচিতি। এটাই তার স্বকীয়তা। আর আওয়ামী লীগকে দেখে রাজাকার এবং তাদের সমর্থকগোষ্ঠী ভয় পাবে এটাই আওয়ামী লীগের পরিচিতি। এই পরিচিতি যদি চেঞ্জ করে তাহলে আমি অন্তত আওয়ামী লীগকে সমর্থন করবো না।”
১৬ নভেম্বর এক পোস্টে ইসরাফিল শাহিন লেখেন, “আমার আব্বা দেখছিলো ৮১ সালের প্রত্যাবর্তন, আমরা দেখবো ২৬ সালের প্রত্যাবর্তন ”
একইদিন আরেক পোস্টে ইসরাফিল শাহিন লেখেন, “পূর্ব পাকিস্তান রাষ্ট্রকাঠামো ও পাকিস্তানি আধিপত্যকে প্রথম তীব্রভাবে প্রত্যাখ্যান করা ঐতিহাসিক শহর গোপালগঞ্জ। এই মাটি কেবল মানচিত্রের একটি ভূখণ্ড নয়, বরং বাঙালির মুক্তি সংগ্রাম ও দ্রোহের এক অবিচল প্রতীক। ইতিহাসে বারবার এই অঞ্চলের নাম মুছে ফেলার বা একে দমন করার অপচেষ্টা কম হয়নি—একসময় কেউ এর নাম বদলে দিতে চেয়েছিল, আবার কেউ ইতিহাসের কালো অধ্যায়ে এই মাটিতে নির্মম গণহত্যা চালাতে ঘাতক বাহিনী ও পেটোয়া পেছনের শক্তিকে লেলিয়ে দিয়েছিল। "তোমারে বধিবে যে, গোপালগঞ্জে বাড়িছে সে!"
জয় বাংলা।।।”
১৭ নভেম্বর এক পোস্টে একুশে টিভির সাবেক এই সাংবাদিক লেখেন, “এতদিন শুনতাম, দেশে নাকি আওয়ামী লীগ নেই—দিল্লিতে তাদের দাফন হয়ে গেছে। কিছুদিন আগে শুনলাম, গাজীপুরের গার্মেন্টস আন্দোলনে আওয়ামী লীগ আছে। গোপালগঞ্জে এক দফা ধাক্কা খেয়ে এখন বলছে, আওয়ামী লীগ শুধু গোপালগঞ্জে আছে।
আরও দু-চারটা ধাক্কা খেলেই স্বীকার করবে—আওয়ামী লীগ সারা দেশেই আছে। অপেক্ষা করুন, নাটকের আরও দৃশ্য বাকি”