শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় দিনব্যাপী বিভিন্ন পোস্ট দিয়ে উদযাপন করতে দেখা গেছে আওয়ামীপন্থীদের।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পেজ থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “কথিত জুলাই ষ'*ড়'য'*ন্ত্রের কথিত লা'*ল স্বাধীনতার পক্ষের আসিফ এখন কেমন অনুভব করছেন? আওয়ামী লীগের শাসনামলে তো কখনও আপনার সাথে এমন হয়নি। সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেও সবসময়ই নিরাপদ ছিলেন।”
নিউক্লিয়াস কুমিল্লা নামের আওয়ামী প্রোপাগাণ্ডা পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, “মধ্যরাতে মদপান করে নিজের মগবাজার অফিস থেকে বের হওয়ার সময় কুমিল্লার চিহ্নিত রাজাকারের সন্তান ও জুলাই জ'ঙ্গি আসিফ আকবরের গাড়িতে এলোপাতাড়ি গুলি করে স'ন্ত্রাসীরা।”
পোস্টটি শেয়ার করে নিউক্লিয়াস ৭১ নামক আরেকটি পেজে পোস্টে লেখা হয়েছে, “জুলাই জ'ঙ্গি আসিফ আকবরকে শুভ সকালের শুভেচ্ছা।”
Ashik Ullah নামে একজন আওয়ামী সমর্থক পোস্ট করে লিখেছেন, “মধ্যরাতে মগবাজারে জুলাই জ'ঙ্গি ও কুমিল্লার চিহ্নিত রা'জা'কারের সন্তান আসিফ আকবরের গাড়িতে এলোপাতাড়ি গু'লি!”
Mohammed Rashed নামে একজন আওয়ামী সমর্থক পোস্ট করেছেন, “জঙ্গিরা জুলাই জঙ্গি শিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে।”
এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে
ছেলেকে জুলাই আন্দোলনে যুক্ত করার প্রসঙ্গে টেনে আওয়ামীপন্থীদের আক্রমণ
২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত শিল্পীদের সমাবেশে সংগীতশিল্পী আসিফ আকবর তাঁর ছেলেকে নিয়ে এসেছিলেন। সেসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন তিনি। একপর্যায়ে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে আসিফ নিজের ছেলেকে আন্দোলনকারীদের দিকে ঠেলে দিয়ে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, “আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তাকেও মেরে ফেলুন। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, সেভাবে তাকেও মারুন।” দেখুন এখানে।
Arronya Shuvo নামে একজন আওয়ামী সমর্থক এ প্রসঙ্গ টেনে পোস্ট করেছেন, “ভাইরাল হওয়ার ধান্ধায় নিজের ছেলেকে দিলেন ঠেলে, আর মধ্যরাতে নিজের গাড়িতেই গুলির খেসারত গুণতে হলো জুলাই আন্দোলনের সন্ত্রাসী আসিফ আকবর। একেই বলে নিয়তির বুমেরাং।”
একই ক্যাপশনে আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে,
MD Biplob Patuary নামে একজন আওয়ামী সমর্থক পোস্ট করে লিখেছেন, “মগবাজারে জুলাই জ© ঙ্গি বিএনপির স্থায়ী দা© লাল কন্ঠ শিল্পী আসিফ এর গাড়ি লক্ষ্য করে গুলি। বিঃদ্রঃ জুলাইয়ে নিজের ছেলেকে উৎসর্গ করে কি বলেছিলো?”
প্রশাসনের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে আওয়ামীপন্থীদের কটাক্ষ
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা Mostafizur Rahman Monju তার আইডিতে পোস্ট দিয়ে লিখেছেন, “কথিত জুলাই ষড়যন্ত্রের পক্ষের মানুষ, কথিত ‘লাল স্বাধীনতার’ সমর্থক আসিফ আকবর আজ কেমন অনুভব করছেন? আওয়ামী লীগ সরকারের আমলে তো কখনো আপনার সঙ্গে এমন ঘটনার কথা শোনা যায়নি। সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করেও আপনি নিরাপদে ছিলেন, নিজের মত প্রকাশের স্বাধীনতাও ভোগ করেছেন। আজকের এই ঘটনা নিশ্চয়ই আপনাকে ভাবিয়ে তুলবে, নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ! রাজনীতি ও মতাদর্শ যার যার, কিন্তু মানুষের নিরাপত্তা সবার আগে।”
Sumon Islam Ridoy নামে একজন আওয়ামী সমর্থক পোস্ট করে লিখেছেন, “জুলাই জঙ্গি হাসিফ, তোর বাপই তো এখন ক্ষমতায়। অথচ তোরই নিরাপত্তা নেই, আওয়ামী লীগের আমলে বুক ফুলিয়ে চলাফেরা করছোস দালাল। মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গু/লি।”
মোঃ আলমগীর হোসেন নামের একজন লিখেছেন, “হায়রে দুনিয়া এই বেডায় বিএনপির পক্ষে এতোদিন ছিল, কই বিগত সরকারের আমলে তাঁকে মেরে ফেলার জন্য কেউ সরাসরি তার গাড়িতে গুলি করেনি, বর্তমান সরকারের আমলে আসিফ আকবরের গাড়িতে গুলি করার দৃশ্য দেখে মনে হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম।”
আওয়ামীপন্থী পেজ ‘রাজনৈতিক মাঠ’ থেকে দেওয়া এক পোস্টে লিখেছে, “মগবাজারে ভোর ৪.৩০ মিনিটে কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গু'*/*লি করেছে স'*ন্ত্রা'*সী'রা। কথিত জুলাই ষ'*ড়'য'*ন্ত্রের কথিত লা'*ল স্বাধীনতার পক্ষের আসিফ এখন কেমন অনুভব করছেন? আওয়ামী লীগের শাসনামলে তো কখনও আপনার সাথে এমন হয়নি, সারাদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেও সবসময়ই নিরাপদ ছিলেন।”
এমন আরও পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
এর আগে শনিবার ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, “আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তাঁর ব্যক্তিগত গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কে এই গুলি চালিয়েছে, উদ্দেশ্য কী, তা এখনো জানা যায়নি।”