২৫ সেপ্টেম্বর, শনিবার রাত সাড়ে ১০টা। পাঁচটি পিকআপে করে দুই-তিন শ লোক এসে জড়ো হয় রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের মূল ফটকে। ফটক ভেঙে গুলি করতে করতে ভেতরে ঢোকে তারা। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায় ভাঙচুর করে হামলাকারীরা। পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ঘণ্টাব্যাপী হামলা, ভাঙচুর ও লুটপাটের একপর্যায়ে পুলিশ এলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের তুলনায় হামলাকারীরা সংখ্যায় বেশি ছিল। এ অবস্থায় পুলিশ পিছু হটে।
তাৎক্ষণিক সালমান লাইভে জানান, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁর স্টুডিওতে হামলা চালানো হয়েছে। সালমানের স্টুডিও ভাঙার সংবাদ প্রচারের পর থেকে তাঁর বিরুদ্ধে সম্মিলিত প্রচার চালাতে থাকে বিএনপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা। নিষিদ্ধ লীগের ক্ষোভের কারণ ছিল সালমানের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ।
যেভাবে ব্যক্তিগত আক্রমণ করছে বিএনপিপন্থীরা
বিএনপির আলোচিত বুদ্ধিজীবী রেজাউল করিম রনি এ ইস্যুতে লেখেন, “সালমান আসলেই সফল কনটেন্ট ক্রিয়েটর। একজন বস্তির টিকটকারের সাথে তার মিল হলো, এরা কেউই সত্য মিথ্যার ধারধারে না। ভিউই জীবন, ভিউই মরণ। আর সালমানের সাথে বস্তির পার্থক্য হলো, সে ইংরেজি টোনে বাংলা বলতে পারে। পপুলিজম ও হাইপ তৈরি করে কারও বিরুদ্ধে ভুয়া/মিথ্যা অভিযোগ এনে একধরণের পারসেপশন তৈরির চেষ্টা করা একটি স্বৈরতান্ত্রিক মানসিকতারই বাইপ্রোডাক্ট।”
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আশিকুর রহমান সালমানকে আওয়ামী লীগের সিআরআইয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করে লেখেন, “প্রথমত সালমান মুক্তাদির সিআরআই এজেন্ট। এটা সে জীবন দিয়ে হলেও পরিবর্তন করতে পারবে না।”
অন্য একটি পোস্টে আশিকুর রহমান সালমানের শ্বশুর ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। সেখানে তিনি লেখেন, “নুরুল ইসলাম নামে এক Businessman আছে ঢাকা শহরে। খুব একটা লাইম লাইটে নাই। তবে তার সহায় সম্পত্তি, অর্থবিত্ত সবমিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা অর্থাৎ ১৫,০০,০০,০০,০০,০০০ টাকা। উনার উপার্জিত অর্থের প্রায় পুরোটাই অবৈধ। ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড এর সুইডেন আসলাম তার শালা। কথিত শালা ও হতে পারে। এই রেফারেন্স আর ব্যাকাপে তেজগাঁও শিল্পাঞ্চল ও এই জোনে হাজার কোটি টাকার বেশি সম্পদ লুটপাট করেছে।
নুরুল ইসলাম এর প্রধান পেশা মদ বেচাকেনা! জ্বী ঢাকা মহানগর সহ বাংলাদেশের সব মদের ওয়ার হাউজের একক মালিক সে। নুরুল ইসলাম এর কোন ছেলে নাই। ২ কন্যা। একজনের নাম তাসনিম বর্ষা ইসলাম বা আর জে তাজ। অপরজন দিশা ইসলাম।
এই দিশা ইসলামটা কে?
ইউটিউবার সালমান মুক্তাদিরের ওয়াইফ।”
এই পোস্ট শেয়ার করে ঢাকা প্যাপারসের সম্পাদক আরিফুজ্জামান তুহিন লিখেন, “ যাদের এরকম একটা শশুর নেই তারা সত্যি অভাগা। কাদো বাঙালী কাদো। সালমানের শশুরের বারে বসে কমদামি হান্টার বিয়ার খেয়ে কাদো।”
বিএনপি অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত আদরিন সিনা সালমানকে নিয়ে লেখেন, “সালমান মুক্তাদিরকে ঘিরে কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া জরুরি।
প্রথমত, তার সিআরআই সংশ্লিষ্টতার বিষয়টি অতীতের প্রকাশ্য তথ্যের অংশ। এটি অস্বীকার করে ইতিহাস বদলানো সম্ভব নয়।
দ্বিতীয়ত, সে দাবি করেছে বিএনপির নাম ব্যবহার করে তার কাছে চাঁদা চাওয়া হয়েছে। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায়, কে বা কারা চাঁদা চেয়েছে? নির্দিষ্ট কোনো নাম, পরিচয় বা প্রমাণ কি আছে? বিষয়টি ঘটার পর দলের দায়িত্বশীল পর্যায় কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল কি না, সেটিও পরিষ্কার হওয়া দরকার।”
এ আর টিটু নামের একজন বিএনপি অ্যাক্টিভিস্ট লেখেন, “বাংলাদেশের বিখ্যাত রে*ন্ডি বাজ সালমান মুক্তাদির, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার করেছে... 🫵”
৪নং পাঁচগাও ইউনিয়ন বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাহ আলম আহমেদ নামের একজন লিখেন, “এই বেশ্যাভিত্তি করে অনলাইন জনপ্রিয় হওয়া তথাকথিত বেশ্যা সালমান মুক্তাদির ও এই দেশের জাশি এনসিপি আর বিরুধী মতের আইডল,কেউ কেউ আব্বা ও মনে করে”
আওয়ামীপন্থীদের ক্ষোভ জুলাইকে ঘিরেই
সালমান মুক্তাদিরের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থী কয়েকজনের পোস্টে তার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের বিষয়টি সামনে আসে।
আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট ইকবাল হোসাইন লেখেন, “চাদা না দেওয়ায় নাকি জুলাই যোদ্ধা লাল বদর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়েছে। ভালো লাগছে। জুলাই যোদ্ধা গো,,,,,”
ফেরদাউস আহমেদ নামের একজন আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট লেখেন, “পাপ বাপকেও ছাড়ে না!
কেমন লাগছে লাল বদর সালমান?
কেমন লাগছে তোমার লাল স্বাধীনতা?”
এম এইচ খান লেখেন, “ওরে লাল বদর।
কি আনন্দ আকাশে বাতাসে।
সালমান মুক্তাদির খানকির পোলা।
স্বাধীনতা উপভোগ কর।”
দিপাঙ্গর ঘোষ লেখেন, “লাল বদর Ju-Lie জঙ্গী সালমান মুক্তাদিরের লাল স্বাধীনতা লাল করে উপভোগ করাচ্ছে 🤣 কি? এখন কেম্বা ঠেকে লাল বাঁদর ???
জানতে ইচ্ছে করে তুমিও কি এমন বাংলাদেশই চেয়েছিলে???🤔”
স্বরাষ্ট্রমন্ত্রী ও সালমানের পাল্টাপাল্টি বক্তব্য
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তের বরাতে তিনি বলেন, “এ ঘটনায় তিনি (সালমান মুক্তাদির) ‘ভিকটিমাইজড’ (ঘটনার শিকার) হয়েছেন। ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি আছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এক পক্ষের হয়ে বেশ কিছু তা লোক দখল করতে গিয়েছিল। গিয়ে সেখানে ভাঙচুর করেছে। এর মধ্যে সালমান মুক্তাদিরের একটি স্থাপনা, যেখানে তিনি কনটেন্ট ক্রিয়েট করতেন, সেটায়ও ভাঙচুর হয়েছে। এটি ভিডিওতে দেখেছেন।”
সালাহউদ্দিন আহমদ বলেন, যিনি অভিযোগ করেছেন, “তিনি কোনো মামলা করেছেন? করেননি। তিনি একপর্যায়ে বলেছেন, ‘তাঁর (সালমান মুক্তাদির) কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। এ রকম শুনেছি।”
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সালমান মুক্তাদির বলেছেন, “গতকাল রাতে তাঁর স্টুডিওতে হামলার পর তিনি থানায় মামলা করতে গিয়ে ভোর চারটা পর্যন্ত অপেক্ষা করেছেন; কিন্তু মামলা নেওয়া হয়নি। মামলা না হওয়ার কথা দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলছেন। তাঁরও প্রশ্ন, এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার আগপর্যন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগপর্যন্ত মামলা কেন হলো না। তিনি লোকজন নিয়ে চারটা পর্যন্ত বসে থাকার পরও কেন মামলা করতে পারলেন না। পরে মামলা হলেও সেই তথ্য কেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেল না।”
উল্লেখ্য , সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে শাহরিয়া মাহমুদও রয়েছেন। নিউগিনি প্রপার্টিজের করা মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।