গত ১৬ অক্টোবর “জামায়াতের জেলা নেতৃত্বে প্রবীণরাই, ৩৫ বছর ধরে আমির একই ব্যক্তি” শিরোনামে প্রতিবদন করে বেঙ্গল লেন্স। যা পরবর্তীতে দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন পোর্টালের সংবাদেও স্থান পায়।
২৫ অক্টোবর এ সংশ্লিষ্ট একটি প্রতিবেদন করে প্রথমআলো। যার শিরোনাম দেওয়া হয় “জামায়াতের জেলা নেতৃত্বে বছরের পর বছর একই মুখ”।
১৭ অক্টোবর বেঙ্গল লেন্সের বরাতে “জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউবা ২০-২৫ ধরে জেলা আমির” শিরোনামে সংবাদ প্রকাশ করে ডেইলি ক্যাম্পাস।
একইদিন সংবাদ প্রকাশ করে আমার দেশ। যার শিরোনাম ছিলো “বয়সের ভারে ঝুলে পড়ছে জামায়াত!”
২২ অক্টোবর “জামায়াতের জেলা নেতৃত্বে প্রবীণরা; প্রশ্ন উঠছে তৃণমূলে” শিরোনামে সংবাদ প্রকাশ করে একাত্তর টিভি।
সংবাদের শিরোনাম দেওয়া হয় “জামায়াতের শীর্ষ নেতৃত্বে নতুনদের ঠাঁই নেই, কেউ ৩৫ বছর, কেউবা ২০-২৫ ধরে জেলা আমির”।
এছাড়া এ সংক্রান্ত আরও প্রতিবেদন করে ঢাকা ভয়েস-২৪, পার্বত্য নিউজ, কুমিল্লা লেন্স।
এর আগে, গত ১৪ অক্টোবর জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতৃত্বে দীর্ঘদিন একই ব্যক্তির দায়িত্বে থাকার চিত্র সামনে এসেছে কুমিল্লা মহানগর কমিটি গঠন ঘিরে সাম্প্রতিক অভ্যন্তরীণ দ্বন্দ্বে। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ প্রায় ৩০ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরুর মধ্যে নেতৃত্বের পদবিন্যাস নিয়ে বিরোধের জেরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনা দলটির জেলা পর্যায়ের নেতৃত্বে দীর্ঘস্থায়িত্ব, নতুন নেতৃত্বের সুযোগ এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন সামনে আসে। জামায়াতে ইসলামী জাতীয় পর্যায়ে তরুণদের সামনে আনার কথা বললেও জেলা পর্যায়ের নেতৃত্বে সেই পরিবর্তনের প্রতিফলন নেই বললেই চলে। দেশের ৬৪ জেলায় দলটির ৬৮টি সাংগঠনিক ইউনিটের আমিরদের গড় বয়স ৫৯.২ বছর। তাঁদের কেউই ৪৫ বছরের কম বয়সী নন। অন্যদিকে, ১৮ জন আমির এক দশক বা তার বেশি সময় ধরে একই পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে ছয়জনের বর্তমান টানা মেয়াদ ২০ বছর বা তার বেশি।
জামায়াতের নির্বাচনী রাজনীতিতে নতুন মুখ ও তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার ঘোষণার সঙ্গে জেলা পর্যায়ের এই চিত্রটিও নানান প্রশ্নের জন্ম দিচ্ছে। নেতৃত্ব নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটের ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন একই ব্যক্তিদের দায়িত্বে থাকা, নতুন নেতৃত্বের বিকাশ এবং ক্ষমতা হস্তান্তরের সুযোগ নিয়েও সংগঠনটির অভ্যন্তরে রয়েছে আলোচনা-সমালোচনা