চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৬ সেপ্টেম্বর ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করে সালমান বলেন, “এটা ভাঙচুর না, এটা হচ্ছে পুরোপুরি রবারি, চাঁদাবাজি, ডেস্ট্রাকশন, বাংলাদেশে কমন। তো বেকারত্ব যখন আপনি দূর করতে পারবেন না, যখন আপনার ল অ্যান্ড অর্ডারস থাকবে না, এটাই এন্ড রেজাল্ট।”
এমন মন্তব্যের পর থেকে বেশ আলোচনায় রয়েছেন তিনি। গতকাল ৫ অক্টোবর ঠিকানায় খালেদ মুহিউদ্দীনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারের পর সালমান মুক্তাদিরকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সাক্ষাতকারটি শুনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তাকে ভিন্ন ভিন্ন উপাধীতে ভূষিত করছেন।
সাক্ষাৎকারটিতে সালমান মুক্তাদির মোটাদাগে যেসব বিষয়ে কথা বলেছেন;
১. এতদিন গণমাধ্যমে না আসার কারণ
"গত কয়েকদিনে আমি একদমই কোনো ধরনের নিউজ মিডিয়া বা টিভি চ্যানেল-সাংবাদিকদের সাথে কথা বলতে পারিনি। যারা আমার ঘটনাটা তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আমি অনেকের নিপীড়িত অবস্থা থেকে ফোকাস সরিয়ে আমার দিকে টেনে আনছিলাম। তাই আমি এতদিন বিষয়টিকে ফেস করতে চাইনি। তবে আমি শক্ত করে বলেছিলাম, আমি যদি আসার পর কিছু বলি, সেটা সরকার এবং সরকার দলীয় মানুষদের জন্য খুব একটা কমফোর্টেবল হবে না।"
২. বক্তব্য পরিবর্তন বা টুইস্ট করা প্রসঙ্গে
"এক ফোঁটা সরবো না। এখন পর্যন্ত আমি এটাই ক্লেইম করে যাব—আমার কোনো বক্তব্য টুইস্ট করা হয়নি। সেম বক্তব্য আমি এখনো করব। আমি শুধু ওয়েট করছি। আমি তাদের চোখে চোখ রেখে এটার উত্তরটা দিতে চাচ্ছিলাম। তারা আমাকে থ্রেট দিল যে, ‘যদি আমার বক্তব্য তুলে না নিই, তবে মামলা করা হবে।’ তারপরও আমি তাদের চোখে চোখ রেখে উত্তর দিতে চেয়েছিলাম। আজকে পর্যন্ত আমি প্রত্যেকটা মন্ত্রী-মিনিস্টার থেকে শুরু করে তাদের নেতাকর্মীদের একই কথা বলছি।"
৩. 'মুক্তাদিরের সরকার' ভিডিও ও স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে
"ভিডিওটির কমেন্ট সেকশনে দেখলে দেখা যাবে, সেখানে সবাই বলবে যে সবাইকে ধরে ধরে ধোয়া হয়েছে। অর্থাৎ কোনো সরকার বা রাজনৈতিক পার্টি এখানে বাদ যায়নি। কেউ ভাবতে পারে- আমি বিএনপিকে সাপোর্ট করছি, কেউ ভাবতে পারে জামায়াত বা এনসিপিকে। কিন্তু কমেন্টের নিচে দেখবেন সবাইকে ধরে ধরে রেফারেন্স নিয়ে ইনক্লুড করা হয়েছে।"
"পুলিশ যখন তদন্ত করছিল এবং যেসব নিউজ পোর্টাল ইউজ করে আমার এগেনস্টে ডিফেমেশন চালানো হলো, তারা পুলিশের সামনে মাইক ধরে ধরে বলল যে- ‘এখানে চাঁদাবাজি করা হয়েছে’। আমি চট্টগ্রাম থেকে এসে যখন শুনলাম, ‘থানায় নিয়ে যাওয়া দুজনকে রাখা যাবে না’—কারণ উপরের মহল থেকে ঝামেলা ঘটে যাবে, তখন গিয়ে দেখি ধাপাধাপ করে ওদের নিয়ে চলে গেল। সেখানে উপস্থিত সবাই একই কথা বলছিল—বিএনপির সাথে সম্পৃক্ততা, বিএনপি চাঁদাবাজ।"
৪. স্টুডিও ধ্বংস হওয়া ও মানসিক যন্ত্রণা
"আমার ১৫ বছরের স্বপ্ন, ছোটবেলা থেকে ক্লাস নাইন থেকে দেখা স্বপ্ন। সবাই বলেছিল এই স্বপ্ন ভ্যালিড না, বাংলাদেশে কিছু করা সম্ভব না। জমিয়ে জমিয়ে ফার্স্ট গিটার, ফার্স্ট অ্যাওয়ার্ড, ফার্স্ট ফ্যামিলি ফটো—সবকিছু করে ফাইনালি আমি আমার ড্রীম অফিসটা বানিয়েছিলাম। সেটা ধ্বংস করে লুটপাট করার পর আমাকে ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে।"
৫. মামলা করতে না দেওয়ার অভিযোগ
"ঘটনার পর পুলিশ থানায় যেতেও চায়নি, আমি তবুও গেছি ফরম্যালিটির জন্য। সেখানে বলা হলো—ল্যান্ড ওনার লাগবে, এক ইন্সিডেন্টে দুইটা মামলা হয় না। আমি রাতে সব লিখে দিয়ে আসলাম। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে দিলেন যে আমি মামলাই করি নাই! উনার ইয়ের পর একটা মামলা আসছে যেখানে আমার নাম নাই, আমার ফুল মামলা অমিট করা। এরপর আমি সাতজন টপ উকিল নিয়ে থানায় গেছি। আমি রিটেন রিজেকশন চাইলাম, তাও দিল না। তারপর কুরিয়ার করলাম, লইয়ারদের দিয়ে প্রমাণ রাখলাম যে আমরা মামলা করতে গেছি, কিন্তু মামলা নেওয়া হয়নি।"
৬. আয়ের উৎস ও লাইফস্টাইল নিয়ে সমালোচনার জবাবে
"আমি ১২ বছর ধরে দেশের টপ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছি। সারা বছর ধরে যে পরিমাণ কাজ করি, এই পরিমাণ কাজ অন্য কেউ করে বলে মনে হয় না। আমি যদি সৎ উপায়ে টাকা বানিয়ে আমার লাইফস্টাইল আপগ্রেড করতে পারি, আমার পরিবারকে ভালো রাখতে পারি, কর্মসংস্থান তৈরি করতে পারি, এতে তো সরকারের খুশি হওয়ার কথা! কিন্তু সমস্যা হলো—তারা মনে করে টাকা বানাবে শুধু সংসদে বসা লোকেরা, সাধারণ বা মিডল ক্লাসের আবার ভালো গাড়ি চালানো বা ভালো থাকার অধিকার কিসের?"
৭. সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে
"আমি নিজেকে স্যাক্রিফাইস করে দেব। আমার গাড়ি-বাড়ি, সব প্রভিলেজ বিলাই দিলাম। কিন্তু এর বিনিময়ে সাধারণ মানুষকে সিকিউরিটি দিতে হবে। সাধারণ মানুষকে বড় হতে দিতে হবে, ভালো গাড়ি চালাতে দিতে হবে, শান্তিতে থাকতে দিতে হবে। একটা কৃষক যাতে ঢাকায় আসতে পারে, আবার একটা সাধারণ ছেলে যেন ব্যবসা করতে পারে। শুধুমাত্র মন্ত্রীদের ছেলেরাই কেন সুযোগ পাবে?"
সালমান মুক্তাদিরের এসব মন্তব্যের পর ফেসবুকে মানুষের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কারো চোখে সালমান ‘নতুন হাসিনা’, কারো চোখে ‘মার্কিন চর’, আবার কারো চোখে তিনি ‘দ্য বস’।
লাইফ অ্যান্ড প্রোডাক্টিভিটি স্ট্রাটিজিস্ট Hamid Sirajy তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন, “সালমান মুক্তাদির ইজ দ্য বস! সে দেখিয়ে দিলো- কিভাবে একটা ব্যক্তিগত ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করতে হয়। সে একজন ভিক্টিম হিসেবে কান্নাকাটি করতে পারতো। তা না করে সে দেশের সকল ভিক্টিমদের পেইনকে ওউন করে ক্রাইসিস মোমেন্টের এককজন সত্যিকারের লিডারের মতো রোল প্লে করলো।
মোহাম্মাদ আলী বলেছিলেন: "অনেকে এমন আছেন যারা প্রতিবাদী হলে, তাদের সম্পদ চলে যেতে পারে, ক্যারিয়ার হারাতে পারে, এমনকি জীবন দিতে হতে পারে। এমন লোকদের জানা উচিত- তাদের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বেঁচে যাবে।” মুক্তাদিরের কথায় ঠিক কথাটাটিরই প্রতিধ্বনি শুনলাম। আল্লাহ নব্য জালিমদের ধ্বংস করুন। মানুষদের মুক্তি দিন।”

বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট Md M Rashed ফেসবুক দেওয়া এক পোস্টে লিখেছেন, “ইউনুস, শহিদুল, ফাহিম মাশরুর, রেজওয়ানা, শুভ্র, জিয়া হাসান, ফয়েজ তায়েব ইত্যাদির মতই আংকেল স্যামের নতুন প্রোজেক্ট সালমান মুক্তাদির!” প্রসঙ্গত, আংকেল স্যাম (Uncle Sam) হলো মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এবং দেশটির ফেডারেল সরকারের একটি কাল্পনিক বা রূপক জাতীয় ব্যক্তিত্ব। এটি মূলত মার্কিন সরকার বা দেশটির প্রতীক হিসেবে কার্টুন চিত্র, পোস্টার ও রাজনৈতিক বিশ্লেষণে ব্যবহার করা হয়।
আরেক পোস্টে তিনি লিখেছেন, “আই হেইট পলিটিক্স ২.০ ইজ লোডিং! এই মুহুর্তে এই শো'র লিড প্রোটাগোনিস্ট (কেন্দ্রীয় চরিত্র) হচ্ছে সালমান মুক্তাদির!”
হাসিনাকে সাহায্যকারী উল্লেখ করে লিখেছেন, “খুনি হাসিনাকে যারা গুম-খুনের রাজত্ব কায়েম করতে সাহায্য করেছে, সেই সার্জিস, জারা, হাসনাত, সাদিক কায়েম, সালমান ইত্যাদির প্রতি আমার সামান্যতম কোন সহানুভূতি কাজ করে না।”
বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট Wasim Iftekharul Haque Mohammad সালমান মুক্তাদিরের সাক্ষাৎকারকে ইঙ্গিত করে লিখেছেন, “অনেকদিন পর শেখ হাসিনাকেই যেন ঠিকানায় লাইভে দেখলাম”

এদিকে ফ্রিল্যান্স সাংবাদিক নাজমুস সাকিব ৬ অক্টোবর রাত ৩টায় তার SaquibsCorner পেজে দেওয়া এক পোস্টে ঘনিষ্ট সূত্রের বরাতে লিখেছেন, “Breaking: তবে কি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন সালমান মুক্তাদির? গতরাতে খালেদ মুহিউদ্দীনের টক্ শোতে পরিকল্পিতভাবেই সরকারকে বিব্রত করতে বেশ কিছু কথা বলেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। হঠাৎ সালমানের এতটা আক্রমণাত্মক কথার রহস্য খুঁজতে গিয়ে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। সালমানের ঘনিষ্ট কিছু সূত্র দাবি করছে, ইতিমধ্যেই নাকি সালমানের স্ত্রী দিশা ইসলাম তার দুই সন্তানকে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।
সূত্র আরো দাবি করছে, সালমান মুক্তাদির নিজেও নাকি আজ ভোরের ফ্লাইটে (৬ অক্টোবর) দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতে যাচ্ছেন। বিদেশে গিয়ে সরকারের বিরুদ্ধে আরো আক্রমণাত্মকভাবে তিনি কথা বলবেন এবং কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন, তেমনটাই আশংকা করছে একাধিক গোয়েন্দা সূত্র। তবে সূত্রের এই তথ্যগুলোকে এখনো ইনডিপেন্ডেন্টলি ভেরিফাই করা আমার পক্ষে সম্ভব হয় নি।
ফুটনোট: পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। সত্যিই যদি কোনো দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে সালমান মুক্তাদির আজ ভোরে দেশ ছাড়ার চেষ্টা করেন, তবে যেন তার দেশ ছাড়তে চাওয়ার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হয়।”
সেই পোস্টের কমেন্টে সাংবাদিক নাজমুস সাকিবের সমালোচনা করে কুমিল্লা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর আরিফ মুরশেদ খান লিখেছেন, “Hello Nazmus Saquib, Why, why, why? on earth are you losing all your hard-earned CREDIBILITY by doing all that চাটাচাটি, This's absolutely ridiculous.